• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ এখন সোচ্চার

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৫:২৭
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৫:২৭

9665247 23

দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ এখন সোচ্চার

বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার সকালে শহরের সরকারি কলেজ মোড় থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাওয়ার হাউস রোড মোড়ে এসে শেষ হয়।

আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ এখন সোচ্চার। পুলিশ দিয়ে গণআন্দোলনকে আর ঠেকানো যাবে না। বক্তারা দ্রুত খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চান। পাশাপাশি বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com