• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভয়ে আজকে সরকারের হৃদকম্পন শুরু হয়ে গেছে

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৫:৩০
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ৫:৩০

96663265

ভয়ে আজকে সরকারের হৃদকম্পন শুরু হয়ে গেছে

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, ‘কিছুদিনের মধ্যে একটা হুইসেল দেবে। সেই হুইসেল মানে সরকার পতনের হুইসেল। তখন লাখ লাখ জনতার রাজপথ দখল করতে হবে।’

আজ শনিবার চট্টগ্রামের ওয়াসা মোড়ে বিএনপির কেন্দ্র ঘোষিত গণমিছিল শুরুর পূর্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণমিছিল অনুষ্ঠিত হয়।

মীর নাসির আরও বলেন, ‘ওবায়দুল কাদের, বলেন নির্বাচন নাকি করতে দেবেন না। আমরা নির্বাচন করব, সেই নির্বাচনে জয়ী হব। সেই ভয়ে আজকে সরকারের হৃদকম্পন শুরু হয়ে গেছে। আগামী হুইসেলের জন্য অপেক্ষা করেন, দেখবেন সকালে ওঠে তারা সবাই পালিয়ে গেছে। আবার জনতা ক্ষমতায় আসবে।’

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কেন্দ্রঘোষিত গণমিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com