• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

‘ঠোকর’ সিনেমায় ইভানের সঙ্গে অধরা খান

প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ৫:০৩
আপডেট: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ৫:০৩

‘ঠোকর’ সিনেমায় ইভানের সঙ্গে অধরা খান

ঢালিউডের প্রিয়মুখ গ্ল্যামার গার্ল অধরা খান অভিনীত ‘সুলতানপুর’ চলচ্চিত্রটি নতুন বছরের ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। সঙ্গত কারণেই এই ছবিটি নিয়ে দারুণভাবে আলোচনায় রয়েছেন এই উঠতি তারকা নায়িকা। এর ওপর পুরনো বছরের শেষ দিকে এসে ‘দ্য ফ্রড’ (বাটপার) এবং ‘ঠোকর’ নামের দুটি ছবিতে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়ে নতুন বছরে কাজে ব্যস্ত থাকার কথা জানান দিলেন। নতুন দুই ছবির মধ্যে ‘ঠোকর’ পরিচালনার মাধ্যমে পূর্ণ চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাংবাদিক ও সহকারী পরিচালক মাজহার বাবু।

জানা গেছে, দুই যুগ ধরে দেশীয় চলচ্চিত্র জগতে অর্ধশতাধিক ছবি পরিচালনার সঙ্গে যুক্ত মাজহার বাবু এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। প্রথমবারের মতো তিনি নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ঠোকর’ ছবিতে জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খানের বিপরীতে চিত্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন মডেল – উপস্থাপক ও ছোটপর্দার অভিনেতা ইভান সাইর।

নিজের পরিচালনায় নির্মিতব্য ঠোকর ছবিটি নিয়ে মাজহার বাবু বলেন, ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারবো। খুব দ্রুতই ছবিটির শুটিং শুরু হবে।

অধরা খান বলেন, বাবু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। এবার তার পরিচালনায় কাজ করবো – এটা সত্যিই ভালো লাগার বিষয়। আর আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। আশা করছি, নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারবো।

ইভান সাইর বলেন, আমি মূলত উপস্থাপনা ও নাটকে অভিনয়ের সঙ্গে যুক্ত। এবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। ঠোকর এ আমার চরিত্রটি দারুণ। এর জন্য নিজের লুক তৈরি করা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো একটি প্রজেক্ট হবে।

উল্লেখ্য, মুভি টাইমের ব্যানারে নির্মিতব্য ঠোকর ছবিটির শুটিং শুরু হবে নতুন বছরে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছবিটির দৃশ্যধারণ করা হবে বলে জানিয়েছেন পরিচালক মাজহার বাবু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com