• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জে বিয়ের দিন তারিখ ধার্য করে হবু স্ত্রীকে ধর্ষণ

প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ১০:৪৯
আপডেট: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ১০:৪৯

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ের দিন তারিখ ধার্য করে ওই দিনই হবু স্ত্রীকে ধষর্ণের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ধর্ষক ও তার বাবা মায়ের সঙ্গে একাধীকবার আপোষের চেষ্টা করে ব্যর্থ হয়ে তিন মাস পর কিশোরীর বাবা মামলা করেছেন।
ঘটনাটি ঘটে ফতুল্লা থানার রগুনাথপুর এলাকায়। অভিযুক্ত ধর্ষকের নাম নাদিম। সে বরিশাল জেলার কাউনিয়া থানার শায়েস্তাবাদ চর আইচা গ্রামের আবুল কাশেমের ছেলে। ভুক্তভোগী ও ধর্ষকের বাবা মা রগুনাথপুর এলাকায় পৃথক দুটি বাড়িতে ভাড়ায় বসবাস করেন।
শনিবার (৩১ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে থানায় এ মামলা দায়ের করা হয়। নাদিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলায় উল্লেখ করা হয়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারী নাদিমের সঙ্গে ভুক্তভোগীর বিয়ের দিন ধার্য ছিল। তখন নাদিম বিয়ে না করে আত্মগোপন করেন। এরপর ২৩ সেপ্টেম্বর আবারও বিয়ের প্রস্তাব নিয়ে ভ্ক্তুভোগীর বাসায় আসে নাদিম।
তখন অভিযুক্ত ধর্ষককে বাসায় রেখে কিশোরীর বাবা মা বাজারে যায় বিয়ের বাজার করতে। এরমধ্যে নাদিম তার হবু স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এরপর বাজার থেকে বাসায় ফিরে ভুক্তভোগীর কাছে নাদিমের বিষয় জানতে চাইলে সে বলেন নাদিম তাকে ধর্ষণ করে চলে গেছে। তারপর থেকে একাধীকবার চেষ্টা করেও নাদিম ও তার বাবা মায়ের সঙ্গে বিষয়টি আপোষ করতে পারেনি ভুক্তভোগীর বাবা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম