• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির ছেড়ে দেয়া ৬ আসনের উপনির্বাচনে আ.লীগ প্রার্থী দিল তিনটিতে

প্রকাশ: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ১০:৪২
আপডেট: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ১০:৪২

9663258 1

বিএনপির ছেড়ে দেয়া ৬ আসনের উপনির্বাচনে আ.লীগ প্রার্থী দিল তিনটিতে

বিএনপির ছেড়ে দেয়া ৬টি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ তিনটি দলীয় প্রার্থী দিয়েছে, দুটি জোটের জন্য ছেড়ে দিয়েছে এবং একটি আসনে মনোনয়ন দেয়া হয়নি। আজ রোববার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়। গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. আবদুল ওদুদ ও বগুড়া-৬ তে রাগেবুল আহসান রিপুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদকে। বগুড়া-৪ এ জাসদ, ঠাকুরগাঁও-৩ এ ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগ বুধবার থেকে শনিবার পর্যন্ত এই ৬টি আসনে ৭১টি মনোনয়নপত্র বিক্রি করে। চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের রাজনীতিতে নাম লিখিয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন চাইলেও তাকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়নি।

এর আগে নির্বাচন কমিশন প্রজ্ঞাপনে জানায় চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩, বগুড়া-৪ ও ৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, তপশিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি।

এর আগে গত ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ মোশাররফ হোসেন, বগুড়া-৬ জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও সংরক্ষিত আসনে রুমিন ফারহানা পদত্যাগ করেন। ওই দিনই পদত্যাগপত্র গ্রহণ করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে।

পরে গত ২২ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য হারুন অর রশীদও বিদেশ থেকে ফিরেই পদত্যাগ করেন, তার পদত্যাগপত্র গ্রহণ করে সংসদ সচিবালয় একই দিনে প্রজ্ঞাপন জারি করে।

নির্বাচনআওয়ামী লীগজাতীয় সংসদ নির্বাচনউপনির্বাচনএকাদশ জাতীয় সংসদ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com