• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ৭:২৭
আপডেট: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ৭:২৭

96632541 1

বরিশালে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টায় সদর রোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাড. রেজাউল করিম রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমাউন কবীরের সঞ্চলনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহীন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. তারিক আল-ইমরান, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম ইমরানসহ মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার ছাত্রদল নেতৃবৃন্দ।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাড. তছলিম উদ্দিন, মহানগর ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাড. মাযহারুল ইসলাম জাহান, মহানগর সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাফিজ আহমেদ বাবলু, সাবেক মহানগর ছাত্রদল সভাপতি খন্দকার মাসুদ হাসান লিমন।

এর পূর্বে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ মিছিল সহকারে দলীয় কার্যালয়ের ছাত্রসমাবেশে অংশগ্রহণ করে।

এ সময় মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্রদল আগামী দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীসহ দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশে ফিরিয়ে আনার আন্দোলনে সকলের অগ্রভাগে ছাত্রদল সামনের সাড়িতে ঐক্যবদ্ধ হয়ে থাকবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com