• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মেট্রোরেলে প্রথম সপ্তাহে আয় ৪৬ লাখ ৮০ হাজার টাকা

প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ১১:৪৬
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ১১:৪৬

 

ঢাকাবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল যাত্রা শুরুর প্রথম সপ্তাহে (৫ দিন) পরিচালনা বাবদ আয় করেছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা। গত বৃহস্পতিবার থেকে গত সোমবার পর্যন্ত এই আয় করেছে মেট্রোরেল। গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করলেও সেদিন যাত্রী চলাচল বন্ধ ছিল।

সেদিন কেবল প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা টিকিট কেটে মেট্রোরেলে ভ্রমণ করেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ছিল মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ। এই হিসাবে প্রথম সপ্তাহে মেট্রোরেলের আয়ের তথ্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে।

ডিএমটিসিএল জানায়, প্রথম সপ্তাহের ৫ দিনে মেট্রোরেলের ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও ৪ হাজার ৮০৪টি এমআরটি পাস বিক্রি হয়েছে। এসব থেকে আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা। ডিএমটিসিএল জানায়, যাত্রী চলাচলের পঞ্চম দিন গত সোমবার ৭ হাজার ৬৩৫টি সিঙ্গেল জার্নি টিকিট এবং ১ হাজার ৬৩টি এমআরটি পাস বিক্রি হয়েছে।

এসব থেকে আয় হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা। চতুর্থ দিনে ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তৃতীয় দিনে টিকিট বিক্রি হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার। দ্বিতীয় দিনে ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার টিকিট বিক্রি হয়েছে। আর মেট্রোরেলের যাত্রী চলাচলের প্রথম দিন (২৯ ডিসেম্বর) ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকার টিকিট বিক্রি হয়েছিল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম