• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পুলিশদের অর্ধাঙ্গীরা তাদের প্রেরণা যোগায়: শিক্ষামন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ৩:০২
আপডেট: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ৩:০২

 

কর্মক্ষেত্রে পুলিশ সদস্যদের অর্ধাঙ্গীরা তাদের শক্তি-সাহস ও অনুপ্রেরণা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সমানভাবে ভূমিকা রাখছে। আর তাদের এই সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের সহধর্মিণীরা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, পুলিশ সদস্যদের সহধর্মিণীরা শুধু তাদের স্বামীদের সহযোগিতা ও সাহসই দেন না। সংগঠনটির (পুনাক) মাধ্যমে তারা নানাবিধ কাজও করছেন।

ডা. দীপু মনি বলেন, পুলিশের অবদানে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় পুনাক সদস্যদের পরিবারের মানুষের গুরুত্ব অপরিসীম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম