• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে টিকাদান কেন্দ্রের উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ৬:১২
আপডেট: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ৬:১২

9662587 1

আড়াইহাজারে টিকাদান কেন্দ্রের উদ্বোধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকালে আলোর পথযাত্রী (দাতব্য) চিকিৎসালয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর অস্থায়ী টিকাদান কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ।
চিকিৎসালয়ের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি ও চিকিৎসালয়ের পরিচালক মাসুম বিল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলমগীর হোসেন, স্বাস্থ্য পরিদর্শক নুরে আলম, আলোর পথযাত্রী পাঠাগারের সভাপতি সফুরউদ্দিন প্রভাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ বলেন, আলোর পথযাত্রী পাঠাগারের অঙ্গ প্রতিষ্ঠান আলোর পথযাত্রী চিকিৎসালয় দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অত্র চিকিৎসালয়ে ইপিআই এর টিকাদান কেন্দ্র চালু হওয়ায় অলাভজনক এই সামাজিক প্রতিষ্ঠানটির কাজ আরও বেগবান হবে। টিকা নেয়ার সময় শিশুরা হরেক রকমের বইয়ে চোখ পড়বে। যা ভবিষ্যতে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি সুনাগরিক হতে সহায়তা করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com