• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের দ্রুত মুক্তি দাবি

প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ২:৪৬
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ২:৪৬

9606 1

মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের দ্রুত মুক্তি দাবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলটির শীর্ষ নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে যুব জাগপা।

আজ শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে পল্টন মোড়ে প্রতিবাদ মিছিল শেষে যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকারের দুঃশাসন ভয়াবহ রূপ ধারণ করেছে। নিশি রাতের সরকার দুঃশাসন জারি রেখে বিএনপি ও বিরোধী দলগুলোর নেতাকর্মীদের নিধনে লিপ্ত রয়েছে।

জাগপা সভাপতি বলেন, রাতের অন্ধকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা দুজনই বয়োজ্যেষ্ঠ। দেশের এই সম্মানিত দুজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, সরকার দেশব্যাপী লাগামহীন খুন-জখমে মেতে উঠেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে দেশের মানুষ পিষ্ট। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এ ধরনের স্বৈরাচারী আচরণ রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়।

অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, বিএনপির সিনিয়র নেতা আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবীর খোকন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন যুব জাগপার সাধারণ সম্পাদক কাওছার হামিদ, সহসভাপতি জুলফিকার নয়ন, সহসাধারণ সম্পাদক আরিফিন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com