• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৩:২০
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৩:২০

96011

রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে এ মিছিল করেন সংগঠনের হাজারো নেতাকর্মী।

মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এরপর নাইটিংগেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেন, ‘মামলা দিয়ে বিরোধী দলের আন্দোলন দমানো এ অবৈধ সরকারের পুরোনো কৌশল। কিন্তু এবার বিএনপির নেতাকর্মীরা জেগে উঠেছেন। মামলা দিয়ে, হামলা করে, জেলে ভরে কোনো লাভ হবে না।’

তিনি আরও বলেন, ‘জিয়া পরিবারকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করা হয়েছে, তাতেও কোনো লাভ হবে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। আর খালেদা জিয়া দেশের গণতন্ত্রকে রক্ষায় আজীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তিনি স্বৈরাচারীর হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন। আজ সেই গণতন্ত্র ফ্যাসিবাদের কবলে। এবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লড়াই করছেন তারেক রহমান। আর এতেই এ অবৈধ সরকার ভীত হয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তবে কোনো লাভ হবে না। জনতা এবার রাজপথে নেমেছে।’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com