• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

টিএসসি চত্বরে ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮

প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৭:২৬
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৭:২৬

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা টিএসসি চত্বরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী ও আলোচনা সভার অনুষ্ঠান চলাকালীন সময়ে মঞ্চ ভেঙে যায়। এতে ছাত্রলীগের ৮ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে কর্মসূচি চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য), ডা. জামাল উদ্দিন চৌধুরী (স্বাচিপ-সভাপতি), শেখ আনিসুজ্জামান রানা (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক), মো. জসিম উদ্দিন (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য), মো. জাবেদ (বিএমএ ইসি মেম্বার), শারমিন সুলতানা লিলি (যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক), সাবরিনা চৌধুরী, বরিকুল ইসলাম বাধন (বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাবেক সভাপতি)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলে গেছে ও আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাত জন বাড়ি ফিরেছেন। লিলি এখনো চিকিৎসাধীন আছেন।

শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে মঞ্চ ভেঙে পড়ে। এসময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকদের অনেকেই উপস্থিত ছিলেন।

ভেঙে পড়ার পরপরই নেতাদের তুলতে ঝাঁপিয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সংবাদকর্মীরা ছবি, ভিডিও করতে চাইলে তাদের বাধা দেয়া হয়। সেখানে হট্টগোল শুরু হলে পুলিশের নিরাপত্তায় উঠে দাঁড়ান ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের বর্তমান-সাবেক নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম