• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রংপুরে বিএনপি‘র গণঅবস্থান কর্মসূচীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৭:৪২
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৭:৪২

966636 1

রংপুরে বিএনপি‘র গণঅবস্থান কর্মসূচীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন বাংলাদেশের ক্ষমতায় কতৃত্ববাদী বিনাভোটের সরকার। বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীন অবাধ সুষ্ঠ নির্বাচন চাই ।এই দাবী সহ ২৭ দফা বাস্তাবায়নে জনগন রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। বর্তমান স্বৈর সরকার এরই মাঝে বিএনপি‘র ৭টি তাজা প্রান গুলী করে হত্যা করেছে। এই হত্যার জবাব দিতে যে কোন মূল্যে আগামী ১১ জানুয়ারী রংপুর বিভাগের গণ অবস্থান কর্মসূচী সফল করতে হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবে না।

আজ শুক্রবার (০৬ জানুয়ারি) রংপুরে বিভাগীয় গন অবস্থান কর্মসূচীর প্রস্তুতি মুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ গ্রেফতার কৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবী জানান।

রংপুর মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চলনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সন্ধ্যায় জেলা বিএনপি‘র আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সঞ্চলনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com