• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শুন্য করেছে : গয়েশ্বর

প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ১:৫০
আপডেট: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ১:৫০

9605 2

এই সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শুন্য করেছে : গয়েশ্বর

আওয়ামী লীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘এই সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শুন্য করেছে। আর এখন তারেক রহমানের প্রতি তাদের রাগ। কারণ, তিনি দেশে না থেকেও দেশবাসীকে জাগ্রত করেছেন। তার নেতৃত্বে এই গণজাগরণে সরকার এখন আতংকিত।’

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ মিছিলের পূর্বে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পদ তারেকের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

গয়েশ্বর বলেন, ‘তারেক রহমানের কোনো অস্থাবর সম্পত্তি নেই। মূলত ওয়ান ইলেভেনে শেখ হাসিনা দেশে বিরাজনীতিকরণের রাজনীতি শুরু করেছিলো। তারই ধারাবাহিকতায় এই মিথ্যাচার।’

তিনি বলেন, ‘এই সরকারের মন্ত্রী বা এমপিরা কোন প্রতিষ্ঠান থেকে কতো টাকা লুটে করেছে তার সবকিছুই বেরিয়ে আসবে। তখন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বোরখা পরে রাস্তায় নামতে পারবে না।’

9604 2

গয়েশ্বর আরও বলেন, ‘কাঁচের ঘরে বাস করে অন্যের ভবনে ঢিল মারা বন্ধ করুন। না হলে ভবিষ্যতে দিশা পাবেন না, কোথায় যাবেন? আজকে চাকরির ভয় দেখিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে। আন্দোলনের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে সরকারকে পতন ঘটাতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সবাই শরিক হবেন।’

বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো নয়াপল্টনে এসে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপির লিটন মাহমুদ, আ ন ম সাইফুল ইসলাম, যুবদলের গোলাম মাওলা শাহিন প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনির হোসেন চেয়ারম্যানসহ ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com