• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৫:১৫
আপডেট: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৫:১৫

966325870

বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে নবগঠিত কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে নবগঠিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে পচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। নবগঠিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়িবহর দুপুর ১২টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়ায় প্রবেশ করেন। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়ি হোয়াইট হাউস থেকে নবগঠিত দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দুপুর ১টায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com