• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশি বাধা উপেক্ষা করে ফেনীতে ছাত্রদলের মিছিল, আটক ৩

প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৬:০২
আপডেট: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৬:০২

96660258

পুলিশি বাধা উপেক্ষা করে ফেনীতে ছাত্রদলের মিছিল, আটক ৩

পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল। এ সময় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে পুলিশ। একপর্যায়ে ছাত্রদলের তিন কর্মীকে আটক করে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ফেনী প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাংক পর্যন্ত গেলে সেখানে বাধা দেয় পুলিশ।

আটক তিন কর্মী হলেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন, ছাত্রদল কর্মী আবদুল আজিজ স্বপন ও মো. কাউসার।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানায়, পুলিশ অতর্কিতভাবে তাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর লাঠিচার্জ করে এবং মিছিল থেকে ছাত্রদলের তিন কর্মীকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, তাদের নাশকতা মামলায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com