আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এখন সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম। সেই প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় যমুনা ফিউচার ওয়ার্ল্ড প্লে জোনে প্রচারণা চালায় টিম সুন্দরবন।
এসময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরিমণি, শহীদুল আলম সাচ্চু, সিনেমার পরিচালক রায়হান জুয়েল ও ১৪ শিশুশিল্পী। প্লে জোনে খেলতে থাকা বাচ্চাদেরকে ক্লাস রুটিন, কলম ও স্পেশাল গিফট প্রদান করেন পরিমণি, শহীদুল আলম সাচ্চুসহ শিশু শিল্পীবৃন্দ।

এরআগে, ৪ জানুয়ারি সাতসকালে পৌষের কনকনে শীতে পরীমণিসহ টিম হাজির হয়েছিলেন রাজধানীর বি এফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে।
উল্লেখ্য, প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমায় পরীর জুটি বেঁধেছেন সিয়ামের সাথে। এছাড়াও অভিনয়ে আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ একঝাঁক শিশুশিল্পী অনেকে।













