• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে দক্ষিণ ও উত্তর জেলা, কবি নজরুল ও বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৮:২৩
আপডেট: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ৮:২৩

9663690 2

ময়মনসিংহে দক্ষিণ ও উত্তর জেলা, কবি নজরুল ও বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোক আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক পৃথক ভাবে এই বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় (জাককানইবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল (বাকৃবি)।

আজ শনিবার সকালে ও বিকেলে নগরীর পৃথক পৃথক স্থানে এই বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিকেলে নগরীর ত্রিশাল বাসস্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এই মিছিলের নেতৃত্ব দেয় দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুরুজ। এতে কোতয়ালি থানা ছাত্রদলের আহবায়ক সুলাইমান হোসেন রুবেল, ছাত্রদল নেতা তুষার নাঈম’সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই ইস্যুতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর জেলা ছাত্রদল। এই মিছিলের নেতৃত্ব দেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সহ-সভাপতি মাসুদ, শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান সোহেল, যুগ্ম সম্পাদক ফারুক, প্রচার সম্পাদক রাসেল আহম্মেদ প্রমূখ।

এর আগে সকালে ত্রিশালের বিশ্ববিদ্যালয় সড়কে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এই মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো: ইমরান হোসেন প্রধান ও সদস্য সচিব মো: আল-আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো: মহিউদ্দিন, মনসুর আহমেদ, সোয়াইব হোসেন সোহাগ, সদস্য আব্দুর রহিম, আব্দুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রদল নেতা খায়রুল ইসলাম, তোফায়েল ইসলাম প্রমূখ।

একই ইস্যুতে দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ১নং গেইট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিশ^বিদ্যালয় ছাত্রদল। এ সময় বাকৃবি ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান ও শফিকুল ইসলামের নেতৃত্বে এই মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব, তরিকুল ইসলাম তুষার, আশরাফ আহমেদ, সদস্য মেহেদী হাসান, আবির, ইসমাইল, শাহরিয়ার প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com