• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

মির্জা ফখরুল ও আব্বাসের জামিন বহাল আপিল বিভাগে

প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ২:৩৪
আপডেট: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ২:৩৪

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার(৮ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তি করারও আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বিএনপির দুই নেতার আইনজীবী জয়নুল আবেদীন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি শুরু হয়। প্রথমে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন। পরে বিএনপির দুই নেতার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী প্রমুখ শুনানি করেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন আদালত।

এরপর তাদের জামিন স্থগিত চেয়ে গত বুধবার (২ জানুয়ারি) সকালে আপিল করেন রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে জামিনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিননামা দাখিল করতে পারবেন না মর্মেও আদেশ দেন চেম্বার আদালত। সে অনুযায়ী আজ আপিল বিভাগে শুনানি হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম