• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্যাতন-নিপীড়ন করে আন্দোলন দমন করা যায় না বিজয় অবশ্যম্ভাবী: ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ৫:৩১
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ৫:৩১

 

‘আওয়ামী লীগকে হোটানো যাবে না’ দলটির নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতন যখন স্পষ্ট হয়, পতন যখন আঘাত করতে আসেতে থাকে, পতন যখন দেখতে পায় তখন এ ধরনের অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যেকোনো ফ্যাসিবাদ, স্বৈরাচারী, একনায়কতন্ত্র; যে সরকারগুলো থাকে, যারা নির্বাচিত নয়, জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক থাকে না, তারা জনবিচ্ছিন্ন হয়। যখন জনগণ প্রতিবাদ করতে শুরু করে তখন এই ধরনের সরকারগুলো আগ্রাসী হয়, নিপীড়নমূলক হয়, নির্যাতন শুরু করে। কিন্তু ইতিহাস প্রমাণ করে নির্যাতন-নিপীড়ন করে আন্দোলন দমন করা যায় না বিজয় অবশ্যম্ভাবী।

‘আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া সহজ নয়’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনেক কথারই আমরা জবাব দেই না। কারণ উনি কখন কি বলেন এটা জনগণ বুঝতে পারে না। কি লক্ষ্যে বলেন, কি কারণে বলেন? এটার জবাব দেওয়ার প্রয়োজন নেই, কাজেই এটা প্রমাণ হবে।

সরকারের উদ্দেশ্য করে ফখরুল বলেন, কিছুদিন পূর্বে বলতেন আমরা (বিএনপি) নাকি রাস্তায় দাঁড়াতে পারি না। আমাদের নাকি কোমড় নেই। এখন এত অস্থির হয়ে গেছেন সব রকম শক্তি নিয়োগ করে আপনারা জনগণের উপর অত্যাচার করছেন নিপীড়ন করছেন এই আন্দোলনকে বন্ধ করার জন্য। তার অর্থই হচ্ছে সরকারের এখন পায়ের তলে মাটি নেই। সরকার প্রমাণ করেছে, ভয় পেয়েছে, অত্যন্ত বেশি ভীতু হয়ে তারা এখন আমাদের উপর আক্রমণ করছে।

তিনি বলেন, বিরোধী দলবিহীন আগে যে বাকশাল গঠন করেছিল সেই লক্ষ্যে তারা কাজ করছে। এরা বিএনপির গণসমাবেশকে গত ৭ ডিসেস্বর বিএনপি অফিস থেকে আটক নেতাকর্মীদের এখনও ৪৩৬ জন কারাগারে আছে।

এ সময় তিনি ফরিদপুর এবং ময়মনসিংহে গণ মিছিল কর্মসূচিতে পুলিশের সহযোগিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সশস্ত্র হামালা চালায় বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে গতকাল বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে সারাদেশে হামলা গ্রেফতার এবং মামলার বিষয়ও তুলে ধরেন বিএনপি মহাসচিব।

১৬ জানুয়ারির কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি

সংসদ বাতিল, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি এবং বিদ্যুতের দাম কমানোর দাবি ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন করেছে বিএনপি। জেলা শহর বাদ সারাদেশে মহানগর, উপজেলায় সমাবেশ ও মিছিল করবে দলটি।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, অ্যাডভোকেট আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, বিএনপি নেতা আনিসুর রহমান খোকন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম