• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লড়াই করে গণবিরোধী সব চোর সরকারকে বিদায় করা হবে : দুদু

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৭:৪৯
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৭:৪৯

9666325896

লড়াই করে গণবিরোধী সব চোর সরকারকে বিদায় করা হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মামলা-হামলা করে বিএনপিকে ঠেকানো যাবে না। পালানোর দৌঁড় শুরু হবে, দেখবেন আর দুই মাত্র মাস পর। লড়াই হবে। ৭১ সালে জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। ৯০ সালে বেগম খালেদা জিয়া আন্দোলন করে স্বৈরাচার বিদায় করেছিলেন। এবারও আরেকটা লড়াই করে গণবিরোধী ব্যাংক চোর, সব চোর সরকারকে বিদায় করা হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এটাই ১০ দফা। এই দাবি পূরণ করার জন্য সবাইকে এক জায়গায় থাকতে হবে। খবর যখন আসবে লড়াই শুরু করতে হবে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়কে গণতন্ত্র হত্যা দিবস ও ১০ দফা দাবিতে ময়মনসিংহ বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি একমাত্র দল যাদের প্রধানমন্ত্রী হবার জন্য দুইজন নেতা তৈরী আছে। এর মধ্যে একজন বেগম খালেদা জিয়া, আরেকজন তারেক রহমান। কিন্তু শেখ হাসিনার পর প্রধানমন্ত্রী কে হবে? বলেও প্রশ্ন রাখেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ চোরের দল। ব্যাংক লুট করে নিয়েছে। দেশে ডলার নাই, টাকা নাই। ভাবা যায়? আওয়ামীলীগ বলেছিল, দশ টাকা সের চাউল খাওয়াবে। এখন মান-ইজ্জত সব গেছে। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন চাউলের দাম ছিল ১৬ টাকা আর এখন চাউলের দাম ৭০ থেকে ৮০ টাকা। বলেছিল বিনামূল্যে সার দিবে, ঘরে ঘরে চাকরি দিবে, এখন কিছুই নেই। এই সরকার দেশ চালাতে পারছে না। দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সার নাই।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে ১৪ ও ১৮ সালের মত সাজানো ও পাতানো নির্বাচন করতে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। বাংলাদেশের জনগণ তা হতে দিবে না। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা না হলে কঠিন পরিণতি বরণ করতে হবে। জীবন দিতে হলেও শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়াও হবে না।

এ সময় ওয়ারেস আলী মামুন বলেন, শেখ মজিবুর রহমান একদলীয় শাসন কায়েম করে সারাজীবন ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। এখন তাঁর কন্যা আবারও ক্ষমতা ধররে রাখতে ফ্যাসিনবাদি শাসন কায়েম করেছে। কিন্তু জীবন দিয়ে হলেও এদেশে গণতন্ত্র কায়েম করা হবে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন।

এ সময় সমাবেশটি যৌথ ভাবে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।

এছাড়াও সমাবেশে আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফখর উদ্দিন বাচ্চু, আকতারুল আলম ফারুক, শামীম আজাদ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com