• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ডিজিটাল মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৩:২৪
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৩:২৪

 

তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মেলার উদ্বোধন করেন তিনি।

মেলা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব শিল্পাঞ্চলকে ফাইভ জি কানেক্টিভিটির আওতায় আনা হবে বলে জানান। এই সরকারের তিন মেয়াদে দেশকে ডিজিটাল করতে গৃহীত নানান পদক্ষেপ এবং অর্জনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক’।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম