• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

অপরাধ করলে মামলা হয়েছে রাজনৈতিক মামলা বলে কিছুই নেই: আইনমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৪:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৪:২৮

অপরাধ করলে মামলা হয়েছে রাজনৈতিক মামলা বলে কিছুই নেই: আইনমন্ত্রী

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনৈতিক মামলা বলে কিছুই নেই। অপরাধ করলে মামলা হয়েছে। সেই মামলাগুলো আছে, সেগুলোর বিচার হবে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের চেয়ে পুলিশের দায়িত্ব বেশি। আইন অনুযায়ী গ্রহণযোগ্য হলেই কেবল মামলা হবে। এর ভালো ও খারাপ দিক খতিয়ে দেখতে একটা কমিটি কাজ করছে, যদি প্রয়োজন হয় এই আইন পরিবর্তন করা হবে।

তিনি বলেন, বলেন, পাবলিক প্রসিকিউটরদের (পিপি) বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বড় জেলার ক্ষেত্রে ৫০ হাজার, মাঝারি ৪৫ আর ছোট জেলায় ৪০ হাজার টাকা বেতনের প্রস্তাব করা হয়েছে। এজন্য ২৬৭ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছে। পিপিদের সম্মানজনক অবস্থানে আনতে এই চিন্তা। আগামী নির্বাচনের পর এটা কার্যকর করা হবে। ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন স্পেশালাইজড করার চিন্তা রয়েছে মন্ত্রণালয়ের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com