• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হেফাজতে ইসলাম কারো কাছেই কোন রকম মুচলেকা দেয়নি, দেবেও না

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৭:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৭:০৩

96622587

হেফাজতে ইসলাম কারো কাছেই কোন রকম মুচলেকা দেয়নি, দেবেও না

হেফাজতে ইসলাম রাজনীতি না করার বিষয়ে কাউকে কোনো মুচলেকা দেয়নি উল্লেখ করে সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজত এমনটা জানান মহাসচিব।

তিনি বলেন, ‘কয়েকটি গণমাধ্যমে হেফাজতকে জড়িয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে হেফাজতে ইসলাম সরকারের কাছে মুচলেকা দিয়েছে। এছাড়া এসব প্রতিবেদনে দাবি করা হয়, হেফাজত রাজনীতি না করার বিষয়ে সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. হেফাজতকে প্রতিষ্ঠাই করেছিলেন অরাজনৈতিক ও ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন হিসেবে। হেফাজত কোনকালেই নিজেদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট করেনি, আগামীতেও করবে না। যেহেতু হেফাজত অরাজনৈতিক সংগঠন এবং অতীতেও রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, তাই নতুন করে কারো কাছে রাজনীতির সঙ্গে জড়িত না হওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার প্রশ্নটাই অবান্তর।’

‘আমরা স্পষ্ট বলতে চাই, হেফাজতে ইসলাম কারো কাছেই কোন রকম মুচলেকা দেয়নি, দেবেও না। হেফাজতের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে হেফাজতের পক্ষ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় সমস্যা, ইসলাম ও মহানবী (সা.) নিয়ে কটূক্তিকারীদের শাস্তির বিধান রেখে সংসেদে আইন পাস করা, কারাবন্দী আলেম-ওলামাদের মুক্তি ও কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধের দাবিসহ ৭ দফা দাবি জানানো হয়েছে। সেখানে কোন বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়নি, মুচলেকার তো প্রশ্নই আসে না।’ বলেন আল্লামা সাজিদুর রহমান।

প্রতিষ্ঠার পর থেকেই হেফাজতে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সেই ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। কেউ কেউ নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হেফাজতকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশেষভাবে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি, উদ্দেশ্যমূলকভাবে হেফাজতকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। স্পষ্টভাবে বলতে চাই, আমরা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও আল্লামা জুনাইদ বাবুনগরী রহ.-এর পদাঙ্ক অনুসরণ করে আমাদের কর্মকাণ্ড পরিচালিত করে আসছি, আগামীতেও সেভাবে করবো। রাজনৈতিক স্বার্থে হেফাজতকে ব্যবহার করার কোন অপচেষ্টা সফল হবে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com