• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন নিয়ে সারাদেশে ৫ প্রেক্ষাগৃহে চলবে ‘সাঁতাও’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৮:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৮:৫৩

966632560

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন নিয়ে সারাদেশে ৫ প্রেক্ষাগৃহে চলবে ‘সাঁতাও’

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন নিয়ে গণঅর্থায়নে নির্মিত খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ সিনেমা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারের আসরে বাংলাদেশ প্যানোরমা বিভাগে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটি। ‘সাঁতাও’ সিনেমায় প্রদর্শনীতে দর্শকদের ভিড়, দীর্ঘ সারি ছিল লক্ষণীয়। প্রদর্শনীর সব আসনই ছিল পরিপূর্ণ। আসন না পেয়ে অনেক দর্শক মেঝেতে বসে, কেউ বা দাঁড়িয়ে ‘সাঁতাও’ দেখেছেন। উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কারও অর্জন করে ‘সাঁতাও’।

সব মিলিয়ে সিনেমাটি সবার প্রশংসা কুড়িয়েছে। কিন্তু ‘সাঁতাও’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহের মালিকরা তাদের প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য কোনো আগ্রহ প্রকাশ করছেন না। ফলে সিনেমাটির নির্মাতা সুমন খন্দকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের মালিকের সঙ্গে সিনেমাটি তাদের প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য যোগাযোগ করেন। এতে মাত্র ৫টি প্রেক্ষাগৃহের মালিক সিনেমাটি প্রদর্শনের জন্য সম্মত হন। শুক্রবার (২৭ জানুয়ারি) এ ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাঁতাও’।

প্রেক্ষাগৃহগুলো হচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, যমুনা ব্লকবাস্টার। রংপুরের শাপলা ও চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল ও সিলভার স্ক্রিন সিনেমা হলে এটি প্রদর্শিত হবে। সংবাদমাধ্যমকে খন্দকার সুমন বলেন, আমার চেষ্টা করেছি অধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে কিন্তু কোনো সিনেমা হলের মালিকরা ‘সাঁতাও’ নিতে রাজি হননি। তারা বলছে যদি সিনেমাটা দর্শকের চাহিদা হয় তাহলে দ্বিতীয় সাপ্তাহ থেকে তারা তাদের প্রেক্ষাগৃহে ‘সাঁতাও’ প্রদর্শন করবে।

তিনি আরও বলেন, আমরা ‘সাঁতাও’ টিম প্রায় দুই বছর ধরে বাংলাদেশের সব প্রেক্ষাগৃহে গিয়ে দেখি। আমার সিনেমা কালকে মুক্তি পাবে তার আগের দিন আজকে আমার ‘সাঁতাও’ টিম নিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা দেখবো।

‘সাঁতাও’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। ‘সাঁতাও’ গল্পটি কৃষকদের সংগ্রামী জীবন এবং প্রান্তিক পটভূমি থেকে নারীদের সার্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

পুতুল ও ফজলুল হক ছাড়া ‘সাঁতাও’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পালসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com