• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাবার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করে আবেগে কাঁদলেন শরীফুল আলম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ১১:২৫
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ১১:২৫

9663258 23

বাবার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করে আবেগে কাঁদলেন শরীফুল আলম

কিশোরগঞ্জের কুলিয়ারচরের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলম গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ছিদ্দিক মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ আসর উপজেলার পৌর এলাকার বেতিয়ারকান্দি গ্রামে মরহুমের প্রতিষ্ঠিত জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। এই মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, শিক্ষক ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তাছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি হাজী রফিকুল ইসলাম, জামিয়া আরাবিয়া নুরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপ্যাল মুফতি আব্দুল কাইয়ুম খান, থানা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তিতায় শরীফুল আলম বাবার স্মৃতিচারণ করতে গিয়ে কান্না শুরু করেন। আলহাজ্ব ছিদ্দিক মিয়া বিগত ৫ বছর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মোঃ শরীফুল আলম একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। শরীফুল আলম ছাত্র জীবনে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি ব্যবসার পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শরীফুল আলমের পিতা আলহাজ্ব ছিদ্দিক মিয়া কর্মজীবনে সফল ব্যবসায়ী হয়েও আর্তমানবতা এবং জনসেবামূলক কাজে করে তিনি আলহাজ্ব ছিদ্দিক মিয়া থেকে হয়ে উঠেছিলেন কোম্পানি, সাধারণ মানুষ তাকে কোম্পানি হিসেবেই সম্বোধন করতে অধিক পছন্দ করতেন।

তিনি নিজের প্রজ্ঞা, মেধা, পরিশ্রম, আর ধৈর্যকে একাকার করে কাজে লাগিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান- আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ। যা আজও সগৌরব-সুনামের সাথে ব্যবসা করে দেশের অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যক্তি জীবনে আলহাজ্ব ছিদ্দিক মিয়া ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও স্পষ্টবাদী মানুষ। সেই হিসেবে তার সুখ্যাতি ছিল সর্ব মহলে বিদ্যমান। কর্তব্যপরায়ণ ও আদর্শ নিষ্ঠবান এই মানুষটি দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সাহসী ভূমিকা পালন করেছেন। বন্যা-খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এক কথায় মানব কল্যাণে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত।

আলহাজ্ব ছিদ্দিক মিয়া ১৯৩০ সালের ১০ মে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। কীর্তিমান এই মানুষটি দীর্ঘ ৮৮ বছর জীবনযাপন শেষে ২০১৮ সালের ২৫ জানুয়ারি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদ আসর তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় দোয়া ও কোরআন তেলাওয়তের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com