• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে : আইনমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ২:৩৪
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ২:৩৪

96003 8

সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে, তা সম্পূর্ণভাবে লেখা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, একটি গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই। কারণ, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে।

এর আগে তিনি সকাল সোয়া ১০টায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছান। এ সময় স্টেশনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংঠনের নেতাকর্মীসহ উপস্থিত লোকজনকে নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা প্রমুখ।

আখাউড়া থেকে সড়কপথে কসবা যাওয়ার পথে পৌরশহরের রাধানগর হাজি মহল্লায় পুনর্নির্মিত মসজিদে নূর উদ্বোধন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com