• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ৯:১৪
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ৯:১৪

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রেক্ষাপটে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছেন এ আন্দোলনের উদ্যোক্তা দল বিএনপির নেতারা। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন জোট গণতন্ত্র মঞ্চ।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে উভয় পক্ষের লিয়াঁজো কমিটির সদস্যরা উপস্থিত আছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুর কবির খান। বিএনপির পক্ষে বৈঠকে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের লিয়াঁজো কমিটির সদস্যদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

গণতন্ত্র মঞ্চের পক্ষে জোটটির লিয়াঁজো কমিটির সদস্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ-অধিকার পরিষদের সদস্য সচিব ‍নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।