• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতা অপুর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ১০:০০
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ১০:০০

96663256 2 2

বিএনপি নেতা অপুর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর মু্ক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। মিয়া নূর উদ্দিন আহমেদ অপু মুক্তি পরিষদের আহ্বায়ক মো. বাদল সরকারের নেতৃত্বে আজ শুক্রবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

অপু মুক্তি পরিষদের আহ্বায়ক মো. বাদল সরকার বলেন, ২০১৮ সালের নির্বাচনে মিয়া নূর উদ্দিন আহমেদ অপু বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। হামলায় গুরুতর আহত হলে শরীয়তপুরে তার চিকিৎসা সম্ভব হয়নি। তখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, মিথ্যা বানোয়াট মামলায় চিকিৎসাধীন অসুস্থ অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাবন্দি থাকায় অপু আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। আমরা অপুর বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি। না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে অপুসহ সকল রাজবন্দীকে মুক্ত করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৪ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে মিয়া নূর উদ্দিন অপুকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা। অপু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গ্রেপ্তারের পর র‌্যাবের পাহারায় তার চিকিৎসা চলে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com