• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার হটাতে জীবনের বিনিময়ে আন্দোলন করছি : আমীর খসরু

প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ১২:৪১
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ১২:৪১

6866B82D DB14 4447 B2C3 3079E2F47D12

সরকার হটাতে জীবনের বিনিময়ে আন্দোলন করছি : আমীর খসরু

গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে হটাতে বিএনপি ও সমমনা দলগুলো জীবনের বিনিময়ে আন্দোলন করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে কল্যাণ পার্টির নির্বাহী কমিটির সভায় ১২ দলীয় জোটের জন্য নির্ধারিত সেশনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, ‘সব সমমনা দলের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যুগপৎ আন্দোলন। এ বিষয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। দেশের প্রেক্ষাপটে আমাদের আন্দোলনের লক্ষ্য একটাই সেটা হচ্ছে, এই স্বৈরাচারী সরকারের পতন। সরকার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশকে ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করছে। মনে রাখতে হবে, আমরা জীবনের বিনিময়ে আন্দোলন করছি। বিগত আন্দোলন-সংগ্রামে এমন কোনো পরিস্থিতি ছিল না। স্ব উদ্যোগে দেশের স্বার্থে আমাদের এগিয়ে যেতে হবে, যার যার অবস্থান থেকে আন্দোলনকে সফল করতে হবে।

‘দেশের মানুষ বাঁচতে চায়, সেজন্য তারা প্ল্যাটফর্ম খুঁজছে। সব দল ও ব্যক্তির ঐক্যবদ্ধ আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে সম্মিলিত সিদ্ধান্তে পরবর্তী সরকার হবে। রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়ন করা হবে। ২৭টি পয়েন্টের বাইরেও জনগণের পক্ষ থেকে যদি নতুন কোনো প্রস্তাবনা আসে, সেটা আমরা বিবেচনা করব। এখন শুধু একটাই লক্ষ্য, এই সরকারকে হটাতে হবে।’

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘গণবিরোধী স্বৈরাচার আজকে জাতির ঘাড়ে চেপে আছে। জোটবদ্ধ আন্দোলনেই এই সরকারকে পরাজিত করতে হবে।’

সভাপতির বক্তব্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, ‘১২ দলীয় জোট যুগপৎ আন্দোলন করছে। লক্ষ্য একটাই—এই সরকারের পতন। আমরা যে নামেই ডাকি না কেন, একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না।’ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নিয়মিত সভার মাধ্যমে যুগপৎ আন্দোলনকে জোরদার ও সাংগঠনিক ভিত্তিকে মজবুত করা হচ্ছে বলে জানান তিনি।

কল্যাণ পার্টির নির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুনের সঞ্চালনায় সভায় ১২ দলীয় জোটের জন্য নির্ধারিত সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা মহিউদ্দিন ইকরাম, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, লেবার পার্টির মহাসচিব ফারুক রহমান, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটু, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা শাহ আলম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিবসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com