• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে হকার উচ্ছেদ ইস্যুতে সংঘর্ষ পুলিশের অভিযোগপত্রের বিরুদ্ধে মেয়র আইভীর নারাজি

প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ৭:৫১
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ৭:৫১

photo 1

না’গঞ্জে হকার উচ্ছেদ ইস্যুতে সংঘর্ষ পুলিশের অভিযোগপত্রের বিরুদ্ধে মেয়র আইভীর নারাজি

নারায়ণগঞ্জ শহরে ফুটপাত থেকে হকার উচ্ছেদ ইস্যুতে সংঘর্ষেও ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের অস্ত্র আইনের ধারা থেকে অব্যাহতি দেয়ায় পুলিশের অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়েছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
তার পক্ষ থেকে রবিবার (২৯ জানুয়ারী) দুপুরে জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে না রাজির আবেদন করেন সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার। এর আগে গত ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন নারায়ণগঞ্জ (পিবিআই) এর পরিদর্শক আতাউর রহমান।
বিগত চার বছর পূর্বের এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্রে প্রভাবশালী এমপি শামীম ওসমান পন্থি আ’লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, জখম, ভাংচুর ও নাশকতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। তবে অস্ত্র আইনের ধারা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ারও আবেদন করেন তিনি। তার এই আবেদনে অসন্তোষ প্রকাশ করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
গত ৮ জানুয়ারি নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে এই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে এর বিরুদ্ধে আদালতে না রাজি দেবেন বলে জানিয়েছিলেন মেয়র আইভী।
মেয়র আইভীর না রাজি প্রসঙ্গে সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার বলেন, মামলাটির নির্ধারিত তারিখ ছিল। আমরা আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে না রাজির আবেদন করেছি। কি কারণে আমরা না রাজি আবেদন করেছি, আদালতে তার ব্যাখ্যাও পেশ করেছি। আদালত তখন আমাদের বক্তব্য শোনেন। পরে আদালত এই মামলার পরবর্তী তারিখ আগামী ১ মার্চ নির্ধারণ করেন।
এদিকে আদালতে আসামিদের পক্ষে মামলা পরিচালনায় অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলসহ বেশ কয়েকজন সিনিয়ির আইনজীবী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com