• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

প্রথমবারের মতো ঢাকায় মেট্রোরেলে সাফা কবির

প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ১১:০৩
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ১১:০৩

 

গত ২৮ ডিসেম্বর আধুনিক প্রযুক্তিনির্ভর ও বিদ্যুৎচালিত মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুরুতে রাজধানীর দিয়াবাড়ি থেকে মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের মাধ্যমে আগারগাঁও অংশে চলাচলে জন্য খুলে দেওয়া হয়।

মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পরদিন থেকেই স্টেশন দুটিতে ছিল উৎসুক যাত্রীদের উপচেপড়া ভিড়। এমনকি ভোর থেকেই দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা করতেও দেখা গেছে। ধীরে ধীরে এখন সেটি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। প্রথমবারের মতো ঢাকায় মেট্রোরেলে সফর করে বেশ উচ্ছ্বসিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

রোববার (২৯ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় মেট্রোরেলের ভেতর তোলা একটি ছবি পোস্ট করেছেন সাফা। তিনি লিখেছেন, ঢাকায় আমার প্রথম মেট্রোরেল সফর। এখন আমাদের শহরে মেট্রোরেল আছে, যা দেখে আমি খুব গর্বিত।

প্রসঙ্গত, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলছে। কমলাপুর পর্যন্ত প্রকল্পটির কাজ শেষ হতে আরো সময় লাগবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম