• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

ব্যবসায়ীদের আবেদন সত্ত্বেও বাণিজ্যমেলার সময় বাড়ছে না

প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ১১:০৯
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ১১:০৯

ব্যবসায়ীদের আবেদন সত্ত্বেও বাণিজ্যমেলার সময় বাড়ছে না

ব্যবসায়ীদের আবেদন সত্ত্বেও এবারের সময়সীমা বাড়ানো হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসরের। রাজধানীর পূর্বাচলে মেলার স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে অনুষ্ঠিত মেলা মঙ্গলবার পর্দা নামছে। আয়োজন সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ এইচ এম আহসান জানান, ব্যবসায়ীরা সবসময় মেলা বাড়ানোর একটা আবেদন করে থাকেন। যেহেতু নির্ধারিত সময়ে মেলা শুরু হয়েছে তাই সময় বাড়ানো হবে না। কেউ যদি সঠিক সময়ে ব্যবসা শুরু করতে না পারে এটা তাদের ব্যর্থতা। তাই নির্ধারিত সময়েই মেলা শেষ হবে। মঙ্গলবার মেলায় সমাপনী অনুষ্ঠান।

প্রত্যাশার চেয়ে মেলায় এবার দর্শনার্থীদের উপস্থিতি বেশি ছিল দাবি করে আয়োজন সংস্থার ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, যদি দর্শনার্থীদের আগমন ও উপস্থিতি বিবেচনা করি তাহলে বলবো এবার প্রত্যাশার চেয়ে বেশি ছিল। গত দুই দিন প্রায় ৩ লাখ করে দর্শনার্থী এসেছেন। তবে ব্যবসায়ীদের দাবি, দর্শনার্থী বেশি থাকলেও তেমন কেনাকাটা করেনি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনেক বেশি কেনাকাটা করবে এটা প্রত্যাশা করাও ঠিক নয় বলে উল্লেখ করেন তিনি। এদিকে গত দুইদিন সপ্তাহিক ছুটি থাকায় মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। মেলার স্টলগুলোতে বেচাকেনাও হয়েছে বেশ। তবে শেষ সময়ে কিছুটা বেচাবিক্রি হলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা। তাদের দাবি, বিক্রির লক্ষ্য পূরণ হয়নি। গত ১ জানুয়ারি মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ঢাকার ২৭তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com