• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চলমান যুগপৎ আন্দোলন : ফেব্রুয়ারি শেষে কঠোর কর্মসূচির চিন্তা বিএনপির

প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ২:২৭
আপডেট: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ২:২৭

 

চলমান যুগপৎ আন্দোলন কর্মসূচি নিয়ে জাতীয়তাবাদী সমননা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। গতকাল সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। সূত্র জানায়, ফেব্রুয়ারির মধ্যে আরও নতুন কিছু সাদামাটা কর্মসূচি আসবে। ফেব্রুয়ারির শেষে কঠোর কর্মসূচির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। নতুন কর্মসূচির মধ্যে গণঅনশন, মানবপ্রাচীর ও গণমিছিল হতে পারে। আগামী শনিবার যুগপৎ কর্মসূচির বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হবে।

গতকাল সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার টিকে আছে মিথ্যার ওপর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উনাদের (আওয়ামী লীগ) সময় শেষ হয়ে আসছে। তাই ওবায়দুল কাদের প্রলাপ বকছেন। এরা মিথ্যের ওপর টিকে আছে।

তিনি বলেন, এই বৈঠকটি আমাদের রুটিন মাফিক। বৈঠকে আগামী দিনের কর্মসূচি এবং যুগপৎ আন্দোলন আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

জাতীয়তাবাদী সমননা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকারের পতন ঘটানোর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। সেইসঙ্গে চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

এ ছাড়া ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের ড. নুরুল আমিন বেপারি, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ সাম্যবাদী দলের ডা. সৈয়দ নূরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম