• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শুরু

প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ৪:৪৮
আপডেট: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ৪:৪৮

9666326 3

ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শুরু

গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এ পদযাত্রা কর্মসূচির নেতৃত্বে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান।

মঙ্গলবার গাবতলীর মাজার রোড এলাকা থেকে বিকেল সোয়া ৩টায় এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়। মিরপুর গোল চত্বর গিয়ে এটি শেষ হবে। এটি বিএনপির তৃতীয় দিনের কর্মসূচি।

পদযাত্রায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও আমিনুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং যাত্রাবাড়ী থেকে শামপুর পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com