• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাহস থাকলে দেশে এসে তারেককে মামলা ফেস করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ৮:১৯
আপডেট: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ৮:১৯

96663336985 1

সাহস থাকলে দেশে এসে তারেককে মামলা ফেস করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আওয়ামী লীগের নেতা কোনোদিন পালাননি। আপনি (তারেক রহমান) ইংল্যান্ড বসে ষড়যন্ত্র না করে দেশে আসুন, সাহস থাকলে দেশে আসুন। দেশে এসে মামলা ফেস করুন। এদেশের মানুষ দেখতে পারবে কী করেছিলেন আপনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে মঙ্গলবার (৩১ জানুয়ারি) তিনি এসব কথা বলেন। তিব্বত কলোনি বাজার সংলগ্ন রাস্তায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যানজট নিয়ে কাজ করবেন বলেছিলেন। তিনি মেট্রোরেল তৈরি করেছেন, হাতিরঝিল তৈরি করেছেন। ৯৯৯ আজকে সারা বাংলাদেশের জনপ্রিয় নাম্বার।

তিনি বলেন, বিরোধী দল অনেক কথা বলেন। বিরোধী দল তো নয়, যারা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করে। সেই দল আবার ভোট চায় নাকি, জনগণের কাছে ভোট চায় ভালো কথা। তারা নির্বাচনে আসা নিয়ে ষড়যন্ত্র করছেন। আজকের অনেক বক্তারা বলে গেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করলে তারা জবাব দিয়ে দিবে। আইনশৃঙ্খলা বাহিনীর নাকি দরকার হবে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএম মান্নান কচি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com