• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নিখোঁজ: সরকারি বাহিনী জড়িত নয় বললেন ইসি

প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ৮:৫০
আপডেট: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ৮:৫০

 

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনায় সরকারি কোনো বাহিনী জড়িত নয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান বলেন, আবু আসিফ স্বেচ্ছায় আত্মগোপন করতে পারেন। আমরা একটা ভিডিও দেখেছি, তাতে মনে হয় আত্মগোপনের পরিকল্পনা আগেই করা ছিল এবং সেটাই ঘটেছে। তাকে খুঁজে পেলে বিষয়টি জানা যাবে। আমাদের নির্দেশনা দেওয়া আছে যে, তাকে খুঁজে বের করে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে হবে। আমাদের কাছে তথ্য আছে- সরকারি কোনো বাহিনী এই কাজটি করেনি।

তিনি বলেন, তার নিখোঁজের সংবাদ যেহেতু গণমাধ্যমে এসেছে, এরপর আমরা মাঠ প্রশাসনে কথা বলেছি। এরপর ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। কী ঘটেছে সে রিপোর্ট চেয়েছি। তারা বলেছেন, ওই ব্যক্তি কোথায় আছে, সেটা একবার চিহ্নিত করা গিয়েছিল। ফোন বন্ধ ছিল বলে পরে আর অবস্থান জানা যায়নি। তাকে খুঁজে বের করতে সব সরকারি সংস্থা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই নির্বাচন কমিশনার বলেন, একটা লোক যদি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে থাকে, তাহলে তো তাকে খুঁজে বের করা কঠিন। আমাদের কাছে যে তথ্য-উপাত্ত আছে, তাতে আত্মগোপনে আছেন বলেই ধারণা জাগে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম