• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ১১:৪৬
আপডেট: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ১১:৪৬

bnp 10

আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

চলমান যুগপৎ আন্দোলনে ঢাকাসহ বিভাগীয় সদরে সমাবেশে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করেছে বিএনপি। আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ ১০টি সাংগঠনিক বিভাগীয় সদরগুলোতে এ ঘোষিত কর্মসূচি হবে। নেতাকর্মীদের মুক্তি দাবি এবং বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা বিভাগীয় সমাবেশে থাকবেন

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিভাগীয় সমাবেশে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

কুমিল্লা বিভাগের সমাবেশে থাকবেন

কুমিল্লা বিভাগের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

রাজশাহী বিভাগের সমাবেশে থাকবেন

রাজশাহী বিভাগের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও শাহজাহান মিয়া উপস্থিত থাকবেন।

খুলনা বিভাগের বিএনপির সমাবেশে থাকবেন

খুলনা বিভাগের বিএনপির সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী।

বরিশাল বিভাগের সমাবেশে থাকবেন

বরিশাল বিভাগের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার।

চট্টগ্রাম বিভাগের সমাবেশে থাকবেন

চট্টগ্রাম বিভাগের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

ময়মনসিংহ বিভাগের সমাবেশে থাকবেন

ময়মনসিংহ বিভাগের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ।

সিলেট বিভাগের সমাবেশে থাকবেন

সিলেট বিভাগের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা তাহমিনা রূশদির লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

ফরিদপুর বিভাগের সমাবেশে থাকবেন

ফরিদপুর বিভাগের সমাবেশে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া।

রংপুর বিভাগের সমাবেশে থাকবেন

রংপুর বিভাগের সমাবেশে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com