• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিদ্যুতের মুল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী : এনডিপি

প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২৪
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২৪

 

আবারো বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বিদ্যুতের মুল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান ও বিদ্যুতে লুটপাট দুর্নীতি বন্ধ করার দাবী জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

বুধবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এ দাবী জানান।

তারা বলেন, সারাদেশকে নিরবিচ্ছন্ন বিদ্যুত দি;তে ব্যর্থ বিদ্যুত বিভাগ কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিদ্যুৎ বিভাগে চরম দুর্ণীতি চলছে। সরকার লুটপাট আর দুর্ণীতি বন্ধ না করে আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি পরিপূর্ণ জনস্বার্থ বিরোধী।

নেতৃদ্বয় বলেন, সরকার একের পর এক পরিবেশ বিধ্বংসী ও ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদনের দিকে যাচ্ছে। এসব প্রকল্পে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে বিদ্যুতের ইউনিটপ্রতি উৎপাদন খরচ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর এসবের দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপানোর জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে সরকার।

নেতৃদ্বয় আরো বলেন, আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানে হচ্ছে, প্রায় প্রতিটা জিনিসের মুল্য আরেকদফা বৃদ্ধি কাজ শুরু করা। জিনিস পত্রের দাম বাড়ানোর জন্য যেহেতু কাউকে তাদের জবাব দিতে হয় না, ক্ষমতায় থাকা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না; কাজেই মূল্য বৃদ্ধি হবেই। বিদ্যুতের মূল্য বৃদ্ধির মূল কারণ সরকারের দূর্নীতি, অপচয়, লুটপাট এবং পাচার।

তারা বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করে রাষ্ট্রীয় খাতকে প্রাধান্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও দাম কমানোর দাবি জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম