• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় শিয়াল ধরতে গিয়ে ধরা পরলো হরিণ

প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২২
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২২

96625

ভোলায় শিয়াল ধরতে গিয়ে ধরা পরলো হরিণ

ভোলার লালমোহনে শিয়াল ধরতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লো একটি হরিণ। বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার ৪ নং ওয়ার্ডের ভোট মডেল সংলগ্ন বিল থেকে এ হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে শিয়াল মনে করে একটি পশুকে এলাকার কয়েকজন ধাওয়া করলে সেটি পুকুরে লাফিয়ে পরে। সেখান থেকে আইয়ুব নবী নামের এক যুবক হরিণটি দেখে উদ্ধার করে। পরে স্থানীয় বাসিন্দারা বন বিভাগ ও পুলিশকে খবর দেন।
বন বিভাগের বিট অফিসার ও ধলীগৌরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে হরিণটি নিয়ে যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com