• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট সদর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা সম্পন্ন

প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২৫
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২৫

966632658

সিলেট সদর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, ৪ ফেব্রুয়ারি বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফলে স্বেচ্ছাসেবক দলকে অগ্রনি ভুমিকা পালন করতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সহ ১০ দফা দাবি আদায় করে তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করাতে আমাদেরকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

৪ তারিখের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বুধবার বিকেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

তিনি তার বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবক দল অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সমাবেশ সফলে ভ্যানগার্ডের ভুমিকায় অবতীর্ণ হবে।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ এর পরিচালনা অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, আহসান মাহবুব, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জেলা আহবায়ক কমিটির সদস্য শিমুল আহমদ।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ লিমন, রুমেল আহমদ রিপন, নুরেছ আলী, আহবায়ক কমিটির সদস্য তারেক মনোয়ার, সজিব আহমদ, শাহাবুদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com