• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাঠ্যবই নিয়ে মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৩
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২৩

9666325680

পাঠ্যবই নিয়ে মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশে এক শ্রেণির অপশক্তি পাঠ্যবইয়ে যে তথ্য নেই, সেই তথ্য আছে বলে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। আমাদের যদি ভুল থাকে তা স্বীকার করে সংশোধন করব। ইতোমধ্যে যেখানে ভুল দেখা গেছে, দায়িত্বশীলদের দিয়ে সংশোধন করা হয়েছে।’

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় যশোরে ৫১তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘নতুন কারুকলামের পাঠ্যবইয়ে কোথাও কোথাও ভুল থাকতে পারে, এগুলো সংশোধনের জন্য দুই কমিটি করা হয়েছে। ভুল চিহ্নিত হওয়া মাত্র সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে। তবে যেখানে ভুল নেই; বইয়ে ভুল নিয়ে মিথ্যাচার করছে একটি অপশক্তি। তারা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চাই। যারা মিথ্যাচার করছে সেই অপশক্তি প্রচেষ্টাকারীদের প্রতিহত করব ঐক্যবদ্ধ থেকেই।’

ডা. দীপু মনি বলেন, ‘আমাদের অনেক লক্ষ্য রয়েছে। ২০৩০ সালে উন্নত সমৃদ্ধ, টেকসই বাংলাদেশ গড়ার। দেশ গড়বার জন্য যেমন সম্ভাবনা রয়েছে; তেমনি চ্যালেঞ্জও। চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের তৈরি করতে হবে। তৈরি হওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের সুস্থ ধারায় সুন্দর মন নিয়ে কর্মের লক্ষ্যে এগিয়ে যেতে পারে। তারই অংশ হিসাবে বিগত শিক্ষাব্যবস্থাকে রূপান্তর করা হয়েছে। নতুন কারুকলামে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা জ্ঞানের দক্ষতা বৃদ্ধি, চিন্তা করার দক্ষতা, সমসাময়িক বিষয়ে সমাধানের দক্ষতা অর্জন করতে পারবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সচিব কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com