• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে গণফোরাম ও পিপলস পার্টির নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩৮

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ কর্মসূচী নিয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দের সাথে গণফোরাম ও পিপলস পার্টির নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

অন্যদিকে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু’র নেতৃত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, এ.কে.এম জগলুল হায়দার আফ্রিক ও মহিউদ্দিন আবদুল কাদের।

পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের, কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রণো, প্রেসিডিয়াম সদস্য বিলকিস খন্দকার উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম