• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চলমান যুগপৎ আন্দোলনকে বেগবান করতে গণফোরাম-বিপিপির সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২৬
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২৬

966632658

চলমান যুগপৎ আন্দোলনকে বেগবান করতে গণফোরাম-বিপিপির সঙ্গে বিএনপির বৈঠক

চলমান যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করার কর্মকৌশল এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ নিয়ে শরিক দল ও জোটগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) সাথে বৈঠক করেছে দলটির লিয়াজোঁ কমিটি।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রাষ্ট্রের জনগণকে বাঁচাতে ১০ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পনরুদ্ধারের আন্দোলন বেগবান করব। নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য।

বৈঠক শেষে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, সত্তরের নির্বাচনে আমরা বিজয়ী হলেও জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা পাকিস্তানিরা হস্তান্তর না করায় গণতন্ত্রের জন্য লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছি। আজ যে সরকার গণতন্ত্র হরণ করছে তাদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। এজন্য নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমাদের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকল পেশার মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান তিনি।

বৈঠকে মির্জা ফখরুলের সাথে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

গণফোরামের পক্ষে দলটির সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের ও সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক সরকার উপস্থিত ছিলেন।

পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারীর নেতৃত্বে বৈঠকে মহাসচিব আবদুল কাদের, কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম খান রণো ও প্রেসিডিয়াম সদস্য বিলকিস খন্দকার উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com