• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চার মাস কারাগারে থাকার পর গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্ত স্মৃতি

প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩৯
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩৯

966258 2

চার মাস কারাগারে থাকার পর গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্ত স্মৃতি

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও রাজবাড়ী শিশু পার্কে ফুচকা উৎসবের নামে ‘অশ্লীল নৃত্যের’ আয়োজন করার অভিযোগে করা পৃথক দুটি মামলায় জামিনে মুক্তি পেলেন জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতি (৩৬)। চার মাস কারাগারে থাকার পর গতকাল বৃহস্পতিবার মুক্তি পান তিনি।

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

স্মৃতির আইনজীবী অ্যাডভোকেট নেকবর হোসেন মনি বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলা ও ফেসবুক গ্রুপ খাদক বাঙালির আয়োজনে রাজবাড়ী শিশু পার্কে অশ্লীল নৃত্য পরিবেশনের আয়োজন করার অভিযোগে করা মামলায় জামিনে মুক্তি লাভ করেছেন স্মৃতি। সন্ধ্যায় তিনি জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মনি বলেন, গত বছরের ৩১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান স্মৃতি। পরে চেম্বার জজ আদালত এ জামিনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। গত ১৫ জানুয়ারি আপিল বিভাগে শুনানি হলে হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন আদালত। বহালের আদেশ আজ রাজবাড়ী চিফ জুডিশিয়াল আদালতে পৌঁছালে তাকে মুক্তির আদেশ দেন আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com