• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি ও সমমনা দল-জোটের পরবর্তী পদযাত্রা ১১ ফেব্রুয়ারি

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৩৯
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৩৯

বিএনপি ও সমমনা দল-জোটের পরবর্তী পদযাত্রা ১১ ফেব্রুয়ারি

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) সারা দেশে ইউনিয়নপর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি এবং সমমনা দল ও জোটগুলো। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর চার স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

গত ২৮ জানুয়ারি শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সামনে থেকে শুরু করে মালিবাগের চৌধুরীপাড়ার আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি হয়।

এ ছাড়া ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে মহানগর উত্তর বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com