• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা ১১ ফেব্রুয়ারি

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:০৩
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:০৩

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা ১১ ফেব্রুয়ারি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) সারা দেশে ইউনিয়নপর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট। এটি চলমান যুগপৎ আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি।

আজ শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই সমাবেশ হয়।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকারের দুঃশাসনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে রয়েছে। কিন্তু জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। তারা ব্যস্ত দুর্নীতি ও লুটপাটে। লুটপাটের মাধ্যমে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এখনো সময় আছে। জনগণের দাবি মেনে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে। এখন ১০ দফার ভিত্তিতে আন্দোলন চলছে, সামনে এক দফার আন্দোলন আসবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দাবি না মানলে বিএনপি ও সমমনা জোটের পদযাত্রার এই কর্মসূচি সরকারের জন্য মরণযাত্রায় পরিণত হবে। তখন তারা পালাবারও পথ পাবে না। জনগণ তাদের পালাতে দেবে না।

ড. ফরহাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের একাংশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মাইনোরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি মন্ডল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

এ ছাড়া সমাবেশে বিকল্পধারা বাংলাদেশের একাংশের মহাসচিব এডভোকেট শাহ মোহাম্মদ বাদল, এনপিপির যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর জাগপার সভাপতি মো. হোসেন মোবারক, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com