• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে তারা জনগণের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে : গণফোরাম

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৩
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৩

96633265

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে তারা জনগণের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে : গণফোরাম

ক্ষমতাসীনদের সমালোচনা করে গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেছেন, ‘এই সরকার লুটপাট করে সবকিছু ধ্বংস করছে আর জনগণকে শুধু উন্নয়নের গল্প শোনাচ্ছে। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে তারা জনগণের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে।’

আজ শনিবার বিকেলে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মেইন রোডে বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১০ দাবিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী বলেন, ‘জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করলেও সম্মান হারিয়েছে এই নিশিরাতের সরকার। জনগণ আজ দ্রব্যমূল্যের যাঁতাকলে পৃষ্ঠ, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার তা নিয়ন্ত্রণে বেখেয়ালি। কারণ, লুটপাটের ভাগ বর্তমান সরকারও পায়। তাই আসুন দল-মত নির্বিশেষে দেশকে বাঁচাতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হই।’

সমাবেশে আরও বক্তব্য দেন—গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. নাছির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. হাবিবুর রহমান বুলু, উত্তরের সভাপতি এম এ কাদের মার্শাল, কেন্দ্রীয় কমিটির সদস্য আজম রুপু, কামাল উদ্দিন সুমন, মশিউর রহমান বাবুল, কবিরুজ্জামান, জান্নাতুল মাওয়া, মাহফুজুর রহমান মাসুম, নূরনবী, আনোয়ার ইব্রাহীমসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

এ ছাড়া পিপলস পার্টির কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম খান রণো, মহাসচিব আবদুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান লিটন, গোলাম মোস্তফা, নাজমা আক্তার, বিলকিস খন্দকার, কামাল আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জসিম আশ্রাফ, শাহানি চৌধুরী রিম্পাসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মেইন রোডে শনিবার বিক্ষোভ সমাবেশ করে গণফোরাম।

কর্মসূচি
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ পদযাত্রার কর্মসূচি পালন করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com