• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জাজিরায় আ’লীগের সাংগঠনিক সম্পাদকের আগমনে জনতার ঢল

প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:১৪
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:১৪

জাজিরায় আ’লীগের সাংগঠনিক সম্পাদকের আগমনে জনতার ঢল

দীর্ঘ ৪ বছর পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হকের নিজ নির্বাচনী এলাকায় আগমনে জনতার ঢল নেমেছে। এসময় নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে প্রকম্পিত হয় পুরো জাজিরা। রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সড়ক পথে পদ্মা সেতু জাজিরা প্রান্তে আসার পর হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পথে পথে জনতার ভালবাসায় সিক্ত হয়ে বিলাসপুর ইউনিয়নে নিজ বাড়িতে বিকেল ৪টায় পৌঁছান তিনি। সেখানে সন্ধ্যার পরেও জনসমাগম লক্ষ্য করা গেছে। এতে করে তার নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।আওয়ামী লীগের ৫ বারের সাংগঠনিক সম্পাদক ও ২ বারের এমপি বিএম মোজাম্মেল হক জাজিরা ও শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।বিএম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাজ করে যাচিছ। নেত্রী যখন যে দায়িত্ব দেন তা পালন করতে আমি সর্বদা প্রস্তুত থাকি। তাই নিজ এলাকায় ফিরতে পারিনি। দীর্ঘদিন পরে হলেও মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাটির টানে নিজ এলাকায় ফিরে জনতার ভালবাসায় সিক্ত হয়ে তাদের কাছে চিরঋণী হয়ে রইলাম।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আবদুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম রতন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক ফেরদৌস খান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আলী আজম মাদবর, সদস্য কামাল হামিদী, সুলতান মুন্সী, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, শিল্পপতি এসএম সুলতান আহমেদ সিকদার, জেলা পরিষদের সদস্য নেছার মাদবর, চিতলিয়া ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার, আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়, সহ-সভাপতি শাখাওয়াত হাওলাদার, হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক জসিম মাদবর, জাজিরা উপজেলার সাবেক সভাপতি এমডি নাসির উদ্দিন খান, সাধারন সম্পাদক হানিফ মাদবর, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান এরশাদ, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক টিপু কোতোয়াল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com