• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বলিউড গ্ল্যামার গার্ল নোরা ফাতেহির ৩১তম জন্মদিন আজ

প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫৮
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫৮

 

বলিউড গ্ল্যামার গার্ল নোরা ফাতেহির ৩১তম জন্মদিন আজ (৬ ফেব্রুয়ারি)। গত কয়েক বছরে অভিনয়গুণে বিনোদন জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন মরক্কান এই সুন্দরী।

বলিউডের ‘আইটেম গার্ল’ হিসেবে পরিচিত এই তারকার জন্মদিন উপলক্ষে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় জানানো হয়েছে বেশ কিছু তথ্য।

মরক্কোর এক পরিবারের নোরা ফাতেহির জন্ম। বেড়ে উঠেছেন কানাডাতে। তবে এখন তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় ভাবেন।

২০১৪ সালে ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নোরা। তবে ভারতীয় চলচ্চিত্রের অন্য ভাষার ছবিতেও তাকে দেখা গেছে। তেলেগু ছবি ‘টেম্পার’ এ তিনি একটি নাচের দৃশ্যে অভিনয় করেছেন।

রিয়েলিটি শো ‘বিগ বস’ এর নবম সিজনে একজন প্রতিযোগী হিসেবে ছিলেন নোরা। তবে দিলবার দিলবার, কামারিয়া, গারমি এর মতো হিট গানগুলিতে নাচের তালে পর্দায় উপস্থিতি নোরাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম